সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

প্রকাশঃ Sep 22, 2026 - 16:33
সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও নেছারাবাদকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে।” তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমি নেছারাবাদকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে চাই। আর তাই সকল ভালো কাজে সকলের সার্বিক সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।”

সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে নবাগত ইউএনওর সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. মুহিদুল ইসলাম, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. গোলাম আযম আছলাম, বাংলাদেশ বুলেটিনের মো. তরিকুল ইসলাম তারেক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মো. মারুফ পারভেজ বিপ্লব, দৈনিক মুক্তখবর পত্রিকার মো. মাহমুদুল হাসান (মিলন), দৈনিক বাংলাদেশ সমাচারের আরিফ বিল্লাহ, দৈনিক সকালের সময়ের মো. বদরুজ্জামান সুজন, দৈনিক গণমুক্তির মো. আবু ইউসুফ ও দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি মো. ফরিদ আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

-স্বাধীন/এমএ

সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
লোগো
Sep 22, 2026

সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta