গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশঃ Sep 23, 2026 - 17:02
গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-স্বাধীন/এস

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
লোগো
Sep 23, 2026

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta