সৌদিজুড়ে হামলার আতঙ্ক, মক্কাসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

প্রকাশঃ Sep 24, 2026 - 18:19
সৌদিজুড়ে হামলার আতঙ্ক, মক্কাসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এসব সতর্কতা জারি করা হয়।

সতর্কতার আওতায় রয়েছে মক্কা, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক, লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ।

এসব এলাকায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে স্থানীয় বাসিন্দা ও সেখানে অবস্থানরত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।

মক্কা ও জেদ্দার মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সতর্কতা জারি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মক্কা মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে যান। অন্যদিকে জেদ্দা ও ইয়ানবু লোহিত সাগরের তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর ও বন্দর।

সতর্কতার আওতায় থাকা তাবুক ও তাইফও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অঞ্চল। একাধিক এলাকায় একই সময়ে সতর্কতা জারি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে এসব সতর্কতার পেছনে নির্দিষ্টভাবে কী ধরনের ঝুঁকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সতর্কতার ধরন এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি নিয়ে সৌদি কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

-স্বাধীন/এমএ

সৌদিজুড়ে হামলার আতঙ্ক, মক্কাসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি
লোগো
Sep 24, 2026

সৌদিজুড়ে হামলার আতঙ্ক, মক্কাসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta