গুয়াহাটিতে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার, সঙ্গে থাকা যুবক গ্রেপ্তার

প্রকাশঃ Sep 27, 2026 - 16:13
গুয়াহাটিতে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার, সঙ্গে থাকা যুবক গ্রেপ্তার

ভারতের গুয়াহাটিতে এক বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবারের এ ঘটনায় তার সঙ্গে থাকা এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের দাবি, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তবে তার বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গুয়াহাটি পুলিশ কমিশনার দেওরি বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ সম্ভাব্য হত্যাকাণ্ডের বিষয়টিও তদন্ত করছে। তিনি জানান, ঘটনাস্থলে মৃতদেহের আশপাশে বা মেঝেতে কোনো রক্তের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় দুটি বিষয় বিশেষভাবে সামনে এসেছে। নিহত তরুণীর পরিবারের এক বন্ধুর দাবি, ওই তরুণী তার মাকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি এক বন্ধুর বাড়িতে রাত কাটাবেন। তবে গভীর রাতে তিনি আবার মাকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপর সম্ভবত তার কাছ থেকে ফোনটি কেড়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে এই বক্তব্যের সত্যতা এখনো তদন্ত করে দেখা হয়নি।

অন্যদিকে, হোমস্টের তত্ত্বাবধায়কের বক্তব্যও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার দাবি, রাতে তিনি এক ব্যক্তির চিৎকার শুনেছিলেন। ওই ব্যক্তি কাউকে ঘুম থেকে উঠতে বলছিলেন। তত্ত্বাবধায়ক জানান, তিনি একজন পুরুষের কণ্ঠে ‘দাদা, ওঠো, ওঠো’—এমন চিৎকার শুনেছিলেন।

নিহত তরুণী হিন্দু ধর্মাবলম্বী এবং গ্রেপ্তার যুবক মুসলিম বলে জানা গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের কেউ কেউ ঘটনাটিকে কথিত ‘লাভ জিহাদ’-এর সঙ্গে যুক্ত করে অভিযোগ করেন।

‘লাভ জিহাদ’ শব্দটি মূলত হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীর প্রচারিত একটি অভিযোগকে বোঝায়। তাদের দাবি, মুসলিম পুরুষরা ধর্মান্তরের উদ্দেশ্যে হিন্দু নারীদের প্রেমের সম্পর্কে জড়ান। তবে এ ধরনের অভিযোগকে ঘিরে ভারতে ব্যাপক বিতর্ক রয়েছে।

বিক্ষোভকারীরা একপর্যায়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তারা সড়ক থেকে সরে যান।

পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো চলমান। তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ ফরেনসিক ও অন্যান্য তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।


-স্বাধীন/এস

গুয়াহাটিতে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার, সঙ্গে থাকা যুবক গ্রেপ্তার
লোগো
Sep 27, 2026

গুয়াহাটিতে বিশ্ববিদ্যালয়ছাত্রীর মরদেহ উদ্ধার, সঙ্গে থাকা যুবক গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta