জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিল পুলিশ

প্রকাশঃ Sep 27, 2026 - 18:02
জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিল পুলিশ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৭৮ জনকে আটক করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে ২৪ জনের পরিচয় যাচাই করছিল পুলিশ।

দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৪ জনের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই চলছে। তাদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানান, জাসদের নেতাদের কাছ থেকে আটক ব্যক্তিদের নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব কাগজপত্র যাচাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ব্যক্তিদের পরিচয়ও যাচাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

-স্বাধীন/এমএ

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিল পুলিশ
লোগো
Sep 27, 2026

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিল পুলিশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta