কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশঃ Sep 28, 2026 - 20:28
কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা বেগম (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন।

পরে দ্রুত তাদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

-স্বাধীন/এস

কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
লোগো
Sep 28, 2026

কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta