সুন্দরগঞ্জে ১০৪ শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা

প্রকাশঃ Sep 29, 2026 - 19:29
সুন্দরগঞ্জে ১০৪ শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা

রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০৪ জন শিশু শিক্ষার্থীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  উপজেলার হরিপুর বিএসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে FRIENDSHIP-এর আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্পের পাশাপাশি শিশু ও নারীর স্বাস্থ্যসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Char Health Restoration Initiative: Vision for the Children, Wellness for the Women প্রকল্পের আওতায় আয়োজিত এ ক্যাম্পে বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীর চোখ পরীক্ষা করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পরীক্ষার পর শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।

সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিদ্যালয়ের সভাপতি মো. বাবলু মন্ডল। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোহাম্মদ জুলফিকার আলী ভূঁইয়া, FRIENDSHIP-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোছা. রাবেয়া সুলতানা সেতু, ফোকাল পার্সন সুজিত কুমার মন্ডল, চিকিৎসক মো. রাজন হোসেন ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. মনিরুজ্জামান।

সভায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, চোখের যত্ন, পরিচ্ছন্নতা, পুষ্টি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতনতা এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, শিশুদের চোখের সমস্যা অনেক সময় শুরুতেই ধরা পড়ে না। নিয়মিত চোখ পরীক্ষা এবং দৃষ্টিজনিত কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

FRIENDSHIP-এর কর্মকর্তারা জানান, চরাঞ্চলের শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

-স্বাধীন/এমএ

সুন্দরগঞ্জে ১০৪ শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা
লোগো
Sep 29, 2026

সুন্দরগঞ্জে ১০৪ শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta