আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো ধরনের অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

প্রকাশঃ Sep 30, 2026 - 13:48
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো ধরনের অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো ধরনের অভিযানের জন্য পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যৌথ বাহিনীর অভিযানের নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের বাহিনীর মুখপাত্র এইচ এম শাহাদাত হোসাইন বলেন, মার্চ মাস থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।

তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্রেও পুলিশ প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-স্বাধীন/এমএ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো ধরনের অভিযানের জন্য প্রস্তুত পুলিশ
লোগো
Sep 30, 2026

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো ধরনের অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta