সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশঃ Aug 27, 2026 - 20:40
সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

বিশেষ কমিটি গঠনের কার্যক্রম থেকে বিরত থাকা এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করেছে বিরোধী দল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সামনে থাকলেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অথচ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরিবর্তে ক্রমাগত সময়ক্ষেপণ করছে। এর প্রতিবাদেই বিরোধী দল ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।

-স্বাধীন/ এমএ

সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
লোগো
Aug 27, 2026

সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta