নেছারাবাদে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশঃ Sep 15, 2026 - 17:08
নেছারাবাদে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মনির শেখ (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

নিহত মনির শেখ নাজিরপুর উপজেলার ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়নের ফলনী গ্রামের আ. জলিল শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাজাবাড়ি গ্রামের বেপারী বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে প্রবেশ করেন মনির শেখ। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেনের স্বল্পতা অথবা বিষাক্ত গ্যাসের কারণে তিনি অসুস্থ হয়ে মারা যেতে পারেন।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

-স্বাধীন/এমএ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু
লোগো
Sep 15, 2026

নেছারাবাদে সেপটিক ট্যাংকে নেমে রাজমিস্ত্রির মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta