ঝালকাঠির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ সভা

প্রকাশঃ Sep 15, 2026 - 18:10
ঝালকাঠির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ সভা

ঝালকাঠি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, উন্নয়নবঞ্চিত ঝালকাঠির জনগণের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, সরকারি সেবায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানি রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর পাশাপাশি প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

সভায় ঝালকাঠি জেলার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় ঝালকাঠির সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

-স্বাধীন/এমএ

ঝালকাঠির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ সভা
লোগো
Sep 15, 2026

ঝালকাঠির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ সভা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta