রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, শাহআলী থানার ওসি প্রত্যাহার

প্রকাশঃ Sep 27, 2026 - 13:29
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, শাহআলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ঘটনার পর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক আদেশে ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

এর আগে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, ঘটনার সময় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে হামলাকারীরা ওই জমির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’ লেখা একটি সাইনবোর্ড টানিয়ে চলে যান।

ভুক্তভোগী সংস্থাটির অভিযোগ, হামলার সময় তাদের কার্যালয়ের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ টিকাদান সামগ্রীও লুট করা হয়েছে।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহআলী থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

-স্বাধীন/এমএ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, শাহআলী থানার ওসি প্রত্যাহার
লোগো
Sep 27, 2026

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর, শাহআলী থানার ওসি প্রত্যাহার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta