পাকিস্তানের কোচিং স্টাফে ফিরতে পারেন শন টেইট

প্রকাশঃ Sep 29, 2026 - 18:18
পাকিস্তানের কোচিং স্টাফে ফিরতে পারেন শন টেইট

পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফে আবারও ফিরতে পারেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। বোলিং পরামর্শক হিসেবে তাকে যুক্ত করার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে ফিল্ডিং পরামর্শক হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার মার্টিন গাপটিলের সঙ্গেও আলোচনা করছে পিসিবি।

সোমবার জিও সুপারকে পিসিবির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের কোচিং স্টাফে দুটি পৃথক পরামর্শক পদে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের যুক্ত করার পরিকল্পনা করছে বোর্ড।

সম্প্রতি বোলিং কোচ অ্যাশলি নফকে এবং ফিল্ডিং কোচ ম্যাকডারমট পদত্যাগ করায় তাদের জায়গায় নতুন মুখ খুঁজছে পিসিবি। ইতোমধ্যে দুটি পদের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তারা।

ম্যাকডারমটের পদটি ইতোমধ্যে শূন্য হয়েছে। অন্যদিকে ২০২৬ এশিয়ান গেমস অভিযান শেষ হওয়ার পর বোলিং কোচের দায়িত্ব ছাড়ার কথা রয়েছে নফকের। এমন পরিস্থিতিতে পূর্ণকালীন কোচের পাশাপাশি বিদেশি পরামর্শক যুক্ত করার বিষয়টিও বিবেচনা করছে পিসিবি।

পাকিস্তানের কোচিং স্টাফে আগে ছিলেন টেইট

২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় এক বছর পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শন টেইট।

পরবর্তীতে বাংলাদেশের জাতীয় দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। তবে পারিবারিক কারণ দেখিয়ে চলতি বছরের জুনে বাংলাদেশ দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।

বাংলাদেশের দায়িত্ব ছাড়ার সময় টেইট জানিয়েছিলেন, তিন সংস্করণে সারা বছর পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে কাজ করতে তিনি আগ্রহী নন। ফলে তাকে পূর্ণকালীন বোলিং কোচের পরিবর্তে পরামর্শক হিসেবে যুক্ত করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে পিসিবি।

গাপটিলের সঙ্গেও চলছে আলোচনা

অন্যদিকে ফিল্ডিং পরামর্শক হিসেবে মার্টিন গাপটিলকে নিয়োগের সম্ভাবনাও রয়েছে। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটারের সঙ্গে পিসিবির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জিও সুপার।

তবে টেইট ও গাপটিলকে কোচিং স্টাফে যুক্ত করার বিষয়ে পিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

-স্বাধীন/এস

পাকিস্তানের কোচিং স্টাফে ফিরতে পারেন শন টেইট
লোগো
Sep 29, 2026

পাকিস্তানের কোচিং স্টাফে ফিরতে পারেন শন টেইট

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta