মাছ ধরতে গিয়ে নিখোঁজ রুবেল, ধানক্ষেতে মিলল মরদেহ

প্রকাশঃ Sep 6, 2026 - 17:55
মাছ ধরতে গিয়ে নিখোঁজ রুবেল, ধানক্ষেতে মিলল মরদেহ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কদমতোলা এলাকার এক ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান। তিনি জানান রুবেল মিয়া বৈদ্যুতিক সর্ট সর্কিট হয়ে মারা গেছেন।

নিহত রুবেল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ ওয়ার্ডের মদনটারি গ্রামের ভোলা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে কুচা, লাইট ও ব্যাগ নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রুবেল। এরপর সারারাত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ সকালে স্থানীয় লোকজন কদমতলা এলাকার একটি ধানক্ষেতে তার মর'দেহ দেখতে পায় পরিবার।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, তিনি বৈদ্যুতিক সর্ট সর্কিট হয়ে মারা গেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হচ্ছে।পোস্টমটেমের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


-স্বাধীন/ এস

মাছ ধরতে গিয়ে নিখোঁজ রুবেল, ধানক্ষেতে মিলল মরদেহ
লোগো
Sep 6, 2026

মাছ ধরতে গিয়ে নিখোঁজ রুবেল, ধানক্ষেতে মিলল মরদেহ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta