প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা
ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর ফেনী সফর করবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।
জেলা প্রশাসক জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততা থাকায় ফেনী সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।
সফরের তারিখ পিছিয়ে গেলেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি থেমে নেই। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানস্থল প্রস্তুতের কাজ চলছে। এরই মধ্যে প্রস্তাবিত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
এ ছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের পাশাপাশি বিভিন্ন সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজও এগিয়ে চলছে।
সফরের তারিখ পরিবর্তন হলেও নেতাকর্মীদের মধ্যে উৎসাহে কোনো ভাটা পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
তিনি বলেন, আগামী ১ অক্টোবর ফেনীতে একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
-স্বাধীন/এমএ
প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

