এপিএলে নাম নিবন্ধন করলেন তাসকিন

প্রকাশঃ Sep 23, 2026 - 19:01
এপিএলে নাম নিবন্ধন করলেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনকে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। একই তথ্য প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমও।

প্রথমবারের মতো আয়োজিত এপিএলের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে খেলার জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচশরও বেশি।

২৭ সেপ্টেম্বর ড্রাফট

আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। সেখানেই তাসকিনের দল পাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।

এখন পর্যন্ত টুর্নামেন্টের কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাসকিনের নাম যুক্ত হয়নি। ড্রাফটে কোনো দল তাকে দলে নিলে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), জিম্ব-আফ্রো টি-টেন ও আবুধাবি টি-টেনের পর আরও একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবেন বাংলাদেশের এই পেসার।

এপিএলের প্রথম আসরে তাসকিনের দল পাওয়ার বিষয়টি এখন নির্ভর করছে ২৭ সেপ্টেম্বরের ড্রাফটের ওপর।


-স্বাধীন/এস

এপিএলে নাম নিবন্ধন করলেন তাসকিন
লোগো
Sep 23, 2026

এপিএলে নাম নিবন্ধন করলেন তাসকিন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta