দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশঃ Sep 12, 2026 - 16:24
দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে, একই সময়ে নতুন করে ৮৫৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৬৭ জন।

এ ছাড়া একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।

-স্বাধীন/এমএ

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
লোগো
Sep 12, 2026

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta